আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

নির্বাচনে ৬৮ শতাংশের বেশি ভোট পেয়ে আবারও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট র্নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পান ৩০ শতাংশ ভোট। আগামী ১ জুলাই শুরু হবে ৬৩ বছর বয়সী লাপোর্তার টানা দ্বিতীয় ও চতুর্থ মেয়াদ।
২০২১ সালে প্রেসিডেন্ট পদে ফেরা লাপোর্তা গত মাসে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন। লাপোর্তা আবার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে।
লাপোর্তার গত মেয়াদে বার্সেলোনার ইতিহাসের সফলতম খেলোয়াড় লিওনেল মেসি ক্লাব ছাড়েন। ঘরোয়া পর্যায়ে সফল হলেও ইউরোপে নিজেকে খুঁজে ফেরা দলটি গত বছর খেলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।
আড়াই বছর পর কাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। ৫ বছরের নতুন মেয়াদে স্টেডিয়ামের সংস্কার কাজ পুরোপুরি শেষ করা ও পুরুষ ফুটবল দলের শক্তি বাড়ানোর কাজে মনোযোগ দিতে চান লাপোর্তা।
ক্লাব সূত্রের খবর, বার্সেলোনার প্রায় ১ লাখ ১৪ হাজার ভোটার সদস্যের মধ্যে ৪৮ হাজার ৪৮০ জন ভোট দিয়েছেন। এতে ভোটদানের হার দাঁড়ায় প্রায় ৪২ শতাংশ।