নিজের শেষ বিশ্বকাপেও নয়্যারের রেকর্ড

নিজের শেষ বিশ্বকাপেও নয়্যারের রেকর্ড
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হাইভোল্টেজ ম্যাচটি কেবল জার্মানির জয়ই নিশ্চিত করেনি, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এ ম্যাচে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন ম্যানুয়েল নয়্যার।
ম্যাচের প্রথমার্ধেই অবশ্য ধাক্কা খেয়েছিল জার্মানি। ম্যাচের ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির চমৎকার গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। গোল করার পাশাপাশি কেসি এক ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেন। অপটার পরিসংখ্যান অনুযায়ী, ২৯ বছর ১৮৩ দিন বয়সে গোল করে তিনি আইভরি কোস্টের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা হিসেবে নাম লেখান। আফ্রিকান দলটির হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ গোল করার রেকর্ডটি কিংবদন্তি দিদিয়ের দ্রগবার। ২০১০ সালে ৩২ বছর ১০১ দিন বয়সে গোল করেছিলেন তিনি। তবে কেসির এ উল্লাসের পর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ডেনিজ উনদাভের ব্যাক-টু-ব্যাক জোড়া গোল আইভরি কোস্টের রক্ষণভাগ ভেঙে জার্মানিকে এনে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।
এদিকে বিশ্বমঞ্চে নিজের ২১তম ম্যাচ খেলতে নেমে ফ্রান্সের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিসকে ছাড়িয়ে যান ম্যানুয়েল নয়্যার। ফুটবল মিডিয়া কমিউনিটি ৪৩৩-এর তথ্যমতে, এতদিন ২০টি বিশ্বকাপ ম্যাচ খেলে গোলরক্ষকদের তালিকায় শীর্ষে ছিলেন লরিস। আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে লরিসকে টপকে বিশ্বমঞ্চে গোলরক্ষকদের জন্য এক নতুন ও অনন্য উচ্চতা তৈরি করলেন এই জার্মান প্রাচীর।
ল্যান্ডমার্ক ছোঁয়ার এ ম্যাচের আগেই অবশ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর চূড়ান্ত ঘোষণা দিয়ে রেখেছেন ৪০ বছর বয়সী এ কিংবদন্তি। এক সংবাদ সম্মেলনে নয়্যার নিশ্চিত করেন, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষেই তিনি গ্লাভস জোড়া চূড়ান্তভাবে তুলে রাখবেন। জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের অতন্দ্র প্রহরী বর্তমানে টানা পঞ্চম বিশ্বকাপে দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে খেলছেন। এর আগে ঘরের মাঠে ইউরো ২০২৪-এর কোয়ার্টার-ফাইনাল থেকে জার্মানি বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া মৌসুমের দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করার পর কোচ জুলিয়ান নাগেলসম্যান তাকে আবারও বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করেন। নয়্যারও বিশ্বমঞ্চে তার আস্থার প্রতিদান দিয়ে চলেছেন অবলীলায়।

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাবেন নয়্যার