সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

সিজেডএন ডেস্ক

দীর্ঘদিনের কূটনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে সুইজারল্যান্ডের নিডওয়ালডেনের বুর্গেনস্ট নামক বিলাসবহুল পাহাড়ি রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় শুরু হয়েছে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় শুরু হওয়া এ দ্বিপাক্ষিক বৈঠকের খবর নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ আলোচনা প্রক্রিয়ার অন্যতম প্রধান লক্ষ্য হলো পূর্ববর্তী যৌথ সমঝোতা স্মারকলিপির (এমওইউ) সব বিষয়ের একটি স্থায়ী ও সামগ্রিক সমাধান নিশ্চিত করা।
কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি টেকসই ও চূড়ান্ত চুক্তির শর্তাবলি চূড়ান্ত করতে ইতোমধ্যে বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এ দলগুলো যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক অনুযায়ী সব খুঁটিনাটি দিক নিয়ে কাজ করবে। পাশাপাশি, আলোচনার অগ্রগতি ও চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি ফলোআপ গ্রুপও তৈরি করা হয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো মনে করে, সব পক্ষের সদিচ্ছার ভিত্তিতে এ সংলাপ এগিয়ে চলেছে। এর ফলে সংকট সমাধানে সংলাপ ও কূটনীতির কার্যকারিতাকেই পুনরুত্থিত করে। কাতার ও পাকিস্তান আলোচনা সফল করার জন্য একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মূল আলোচনার আনুষ্ঠানিক সূচনার ঠিক আগেই সুইজারল্যান্ডের একই ভেন্যুতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক করেছেন শীর্ষ মার্কিন প্রতিনিধিরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের নেতাদের করমর্দন ও সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক আলোচনা করতে দেখা যায়। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শীর্ষ এ বৈঠকে মূলত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রাথমিক প্রস্তুতি, মধ্যস্থতার কৌশল এবং পরবর্তী প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে বিস্তারিত রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানের পর সুইজারল্যান্ড পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা