বিশ্বকাপের ৩ অনন্য রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বমঞ্চে আবারও এক নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফুটবলবিশ্বকে মন্ত্রমুগ্ধ করেন তিনি। এবার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তে অধিনায়কের সামনে অপেক্ষা করছে একসঙ্গে তিনটি বিশ্বরেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার দারুণ সুযোগ।
প্রথম ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন মেসি। এর ফলে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে এখন বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন তিনি। আসন্ন অস্ট্রিয়া ম্যাচে আর মাত্র একটি গোল পেলেই ১৭ গোল নিয়ে এককভাবে তালিকার শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন মহাতারকা। শুধু গোলসংখ্যায় নয়, বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসার পাশে অবস্থান করছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বমঞ্চে তার ১৬তম জয়। অস্ট্রিয়ার বিপক্ষে দল জয় পেলেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন তিনি।
এর পাশাপাশি মেসির সামনে সুযোগ রয়েছে দূরপাল্লার শট থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও এককভাবে নিজের করে নেওয়ার। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি তিনি করেছিলেন ডি-বক্সের বাইরে থেকে, যা বিশ্বকাপে দূরপাল্লার শটে তার পঞ্চম গোল। এর আগে ২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে এবং ২০২২ আসরে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সের বাইরে থেকে জাল খুঁজে নিয়েছিলেন তিনি। এতদিন এ রেকর্ডটি এককভাবে ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর দখলে থাকলেও বর্তমানে মেসির নাম তার পাশে যুক্ত হয়েছে। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি দূরপাল্লার গোল করতে পারলে এ তালিকায়ও একক শীর্ষে চলে যাবেন তিনি। স্বাভাবিকভাবেই, গ্রুপ পর্বের এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মেসির ক্যারিয়ারে এক নতুন ইতিহাস লেখার মহামঞ্চ হতে যাচ্ছে।

মেসিই ‘সর্বকালের সেরা’ বিশ্বকে মেনে নিতে বললেন রোনালদো