শিরোনাম

ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু, হাসপাতালে ২২০ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু, হাসপাতালে ২২০ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২২০ জন ভর্তি হয়েছেন।

রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই নারী। এ ছাড়া, ডেঙ্গুতে মোট আক্রান্ত ২২০ জনের মধ্যে নারী ৮৮ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসে সবচেয়ে বেশি ৪ জন মারা গেছেন। এ ছাড়া, মে মাসে ১ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং জানুয়ারিতে ২ জনের মৃত্যু হয়েছে।

/এফসি/