রোনালদোর সতীর্থ হলেন সৌদি লিগের সেরা খেলোয়াড়

সিটিজেন স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগে ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। লিগের শীর্ষ গোলদাতাদের তালিকায় জোয়াও ফেলিক্স আছেন পাঁচ নম্বরে। তবে পর্তুগিজ এ তারকাই মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।অবশ্য গোল তালিকায় পাঁচে থাকলেও গোলে সহায়তা অর্থাৎ অ্যাসিস্টের তালিকায় তিনিই সবার ওপরে। ১৩ অ্যাসিস্ট করেছেন ফেলিক্স। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে আবার ফেলিক্সই শীর্ষে।
চেলসি ছেড়ে গত বছর আল নাসরে নাম লেখান ফেলিক্স। অভিষেক মৌসুমেই তিনি পেলেন সেরার স্বীকৃতি।
রোনালদো-ফেলিক্সদের অসাধারণ পারফরম্যান্সে সাত বছরের খরা কাটিয়ে এবার সৌদি লিগ জিতেছে আল নাসর। সৌদি ফুটবলে পা রাখার পর রোনালদোর প্রথম শিরোপা এটি। গত বছর ৩ চেলসি থেকে আল নাসর আসা ফেলিক্স শিরোপা জয়ের পর কৃতিত্ব দেন কোচকে।
ফেলিক্স বলেন, ‘ফুটবল খেলা আমাকে আনন্দ দেয়; নিজের পজিশনে খেলতেও ভালো লাগে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন।’
ফেলিক্সদের কোচ জর্জ জেজুস অনুমিতভাবেই মৌসুমের সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন। রোনালদো এবার সৌদি লিগে গোল করেছেন ২৮টি, শীর্ষ গোলদাতাদের মধ্যে তিনে আছেন সিআরসেভেন। শীর্ষ গোলদাতা আল কাদিসে খেলা জুয়ান কুনোনেস। তিনি করেছেন ৩৩ গোল।

আবারও আয়ে শীর্ষে রোনালদো