শিরোনাম

মিসর-অস্ট্রেলিয়া ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিসর-অস্ট্রেলিয়া ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সালাহকে আটকানোর চেষ্টায় অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড়

শেষ-৩২ রাউন্ডে অস্ট্রেলিয়া-মিসর ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়েছে। ফলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে খেলা। প্রথমার্ধে মিসর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল শোধ করে অস্ট্রেলিয়া।

ম্যাচের ১৩ মিনিটে ইমান আশুরের গোলে এগিয় গেছে মিসর। ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজান সালাহরা। সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। বল ভেসে আসে বক্সে, আশুর এবার নিখুঁত হেডে জালে পাঠান।

৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু তার হেডে বল জড়ায় নিজের জালে।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে দুটি ভালো গোলের সুযোগ পেয়েছিল মিসর। তবে দুটি চেষ্টাই রুখে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ।

নির্ধারিত ৯০ মিনিটে মিসর এগিয়ে ছিল কিছুটা। তাদের ১০ শটের ৩টি ছিল লক্ষ্যে। অস্ট্রেলিয়া ১২ শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। বল দখলেও এগিয়ে ছিল মোহামেদ সালাহর মিসর।

/টিই/