শিরোনাম

ভোজিনিয়ার স্বপ্ন পূরণ হচ্ছে আজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভোজিনিয়ার স্বপ্ন পূরণ হচ্ছে আজ
কেপ ভার্দের গোলকিপার ভোজেনিয়া

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে লাজুক হেসে বলেছিলেন, লিওনেল মেসির বিপক্ষে খেলার স্বপ্ন দেখেন। কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার সেই স্বপ্নটা এবার সত্যি হতে যাচ্ছে।

বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলবেন, অন্তত একটা দিনের জন্য মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে যাবেন! বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শেষ ৩২-এর ম্যাচে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ ভোনিজিয়ার কেপ ভার্দে।

ভোজিনিয়া বলেছেন, ‘আমরা ছোট, কিন্তু আমাদের হৃদয়টা বড়। আমরা লড়াকু।’ স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচটার আগে ইনস্টাগ্রামে ভোজিনিয়ার অনুসারী ছিল মাত্র ৪৫ হাজার, এখন সাড়ে ১৭ লাখ!

অপ্টার পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বে সবচেয়ে কম দৌড়ানো খেলোয়াড়দের একজন মেসি। গ্রুপ পর্বে অন্তত ৯০ মিনিট খেলেছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ‘অলস’ তিনি, প্রতি ৯০ মিনিটে গড়ে মাত্র ৮.১ কিলোমিটার পাড়ি দিয়েছেন।

কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস চেয়েছেন, মেসিকে যেন সম্মান জানিয়ে জাতীয় দলের জার্সি উপহার দেওয়া হয়, আর তারপরই আশা প্রকাশ করেছেন, তার দেশ ১-০ গোলে হারাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

ভোজিনিয়ার স্বপ্ন খেলার শেষ দিকে মেসির পেনাল্টি ঠেকিয়ে দেবেন।

/টিই/