শিরোনাম

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৭৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৭৬
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ ২৯ জন, ওয়ারী ৬২ জন, মতিঝিল ৬৯ জন, তেজগাঁও ৭০ জন, মিরপুর ১২২ জন, গুলশান ৪৮ জন, উত্তরা ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

এসময় তাদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি মোবাইল ফোন, ১টি ইয়াবা সেবনের পাইপ, ২টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

/জেএইচ/