কেউ চ্যারিটি ম্যাচ খেলতে আসেনি: লিটন

কেউ চ্যারিটি ম্যাচ খেলতে আসেনি: লিটন
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ঘটনার কেন্দ্রীয় চরিত্রে সালমান আলি আগা ও মেহেদী হাসান মিরাজ। শুক্রবার (১৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে সালমানের রান আউট নিয়েই ঘটনা। অনেকে তার রান আউটকে বলছেন বিতর্কিত। করছেন সমালোচনা। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন বলছেন ভিন্ন কথা।
বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান ম্যাচ শেষে বলছেন, সালমানের রান আউটে তিনি খেলাধুলার চেতনার বিরোধী কিছু দেখতে পাচ্ছেন না।
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার রান আউটের ওই ঘটনার পর মাঠের ভেতর কিছুটা অপ্রীতিকর অবস্থার তৈরি হয়। রান আউট করেছেন যিনি, সেই মিরাজসহ বেশ কজন ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সালমানের।
আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরছিলেন সালমান, তখনও কিছু বলতে দেখা যায় তাকে। লিটনকে তখন দেখা যায় অনেকটা তেড়ে যাওয়ার ভঙ্গিতে সালমানের দিকে এগিয়ে যেতে। তাকে তখন থামান উইকেটে থাকা আরেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান।
টি-স্পোর্টসে লিটন বলেন, প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। আন্তর্জাতিক ম্যাচ…। যেহেতু আইনে আছে আউট… আমি তো এখানে কোনো অ্যাঙ্গল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু…। তবে যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট..।