পিরোজপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ২ ককটেল উদ্ধার

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আধারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে দুটি ককটেল উদ্ধার করে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। সেইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল কস্টেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়, পরিদর্শনে এমপি