ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে শুরুটা দুর্দান্ত হলো জিম্বাবুয়ের। কলম্বোতে ওমানের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রোডেশীয়রা। আগে ব্যাট করে মাত্র ১০৩ রানে অলআউট হয় ওমান। জবাবে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে জিম্বাবুয়ে।
কলম্বোতে টস জিতে ওমানকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটসম্যানরা। ওমানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ভিনায়েক শুক্লা। সুফিয়ান মাহমুদ ২৫ ও নাদিম খান ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
তিনটি করে উইকেট নেন রিচার্ড এনগারভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স।
রান তাড়া করতে নেমে ৩০ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ২১ রানে তাদিওয়ানাসে মারুমানি ও শূন্য রানে ডিওন মেয়ার্স আউট হন। পরে ব্রায়ান বেনেট ও ব্রেন্ডেন টেইলর মিলে গড়েন অবিচ্ছেদ্য ৬৮ রানের জুটি। ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন টেইলর। অধিনায়ক সিকান্দার রাজাকে নিয়ে জয় নিশ্চিত করেন বেনেট। ৪৮ রানে বেনেট ও ৫ রানে রাজা অপরাজিত থাকেন।
মুজারাবানি ৪ ওভার বল করে এক মেডেনসহ ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।