শিরোনাম

সুপার এইট পর্বে বৃষ্টি হলে কী হবে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সুপার এইট পর্বে বৃষ্টি হলে কী হবে
বৃষ্টির কারণে কলম্বোতে বন্ধ পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে সুপার এইটে উঠেছে ৮ দল। গ্রুপপর্বের খেলায় রিজার্ভ ডে ছিল না। সূচি অনুযায়ী নির্ধারিত দিনেই খেলা হয়েছে। সুপার এইট পর্বেও বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের জন্য অতিরিক্ত দিন নেই।

সুপার এইট পর্বে শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের। টস হলেও বৃষ্টির কারণে এ রিপোর্ট লেখা পর্যন্ত শুরু হয়নি ম্যাচ। প্রশ্ন হলো সুপার এইট পর্বে খেলা না হলে কী হবে?

বিশ্বকাপের সুপার এইট পর্বের একাধিক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির খবর হল, একটি নিয়ম বদল করা হয়েছে এ পর্বের জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্যও বাড়তি দিন নেই। নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে। তা সম্ভব না হলে সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভার সম্ভব না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে।

প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা মাথায় রেখে গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য আইসিসি সর্বোচ্চ ৬০ মিনিট বা ১ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ রেখেছিল। গ্রুপ পর্বের ম্যাচগুলির ক্ষেত্রে খেলা শেষ করার সর্বোচ্চ সময় ছিল ভারতীয় সময় রাত ১১টা ১০। অর্থাৎ এই সময়ের মধ্যে ৫ ওভারের ম্যাচ শেষ হতে হবে।

সুপার এইটে এই সময় কিছুটা বাড়িয়ে আইসিসি। সর্বোচ্চ ৯০ মিনিট বা দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ রাত ১১টা ৪০-এর মধ্যে ৫ ওভারের ম্যাচ শেষ হতে হবে। সুপার এইট পর্বের ম্যাচে এটাই স্বস্তি দলগুলোর জন্য।