চার সেশনে ৩৮০ রান বাংলাদেশের

চার সেশনে ৩৮০ রান বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

মিরপুর টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে বাংলাদেশ। আজ শনিবার (৯ মে) টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে বাংলাদেশ করেছে আরও ৭৯ রান। তবে হারিয়েছে ৩ উইকেট। ১০৯ ওভার শেষে ৭ উইকেটে ৩৮০ রান তুলেছে বাংলাদেশ।
আউট হন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৭১ রান নিয়ে এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। অন্য প্রান্তে রয়েছেন ইবাদত।
উইকেটে আজ বল ওঠা–নামা করছে বেশি। কিছু বল উঠেছে, কিছু আবার বিপজ্জনকভাবে নিচু হয়েছে। মুশফিক নিজের জন্মদিনে সেঞ্চুরি পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
তবে এই টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেনের দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথেই আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান তোলার কথা বলেছিলেন নাজমুল। বাংলাদেশ আজ প্রথম সেশনের খেলা শেষে ৪০০ থেকে মাত্র ২০ রান দূরে।
পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আব্বাস। ৩১ ওভার বোলিং করে ৭৩ রানে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে ৩টি উইকেটই নিয়েছেন আজ।

ক্যাচ শেখালেন লিটন, ভাঙলো জুটি