সংস্কার ইস্যুতে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, তারা এটাকে এড়িয়ে যেতে চায়। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।’
তিনি অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান।
বিএনপি জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাখ্যান করছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। কিন্তু ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’: নাহিদ ইসলাম