আড়ৎ থেকে বের হলেই সবজির দাম বাড়ে ২০-৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সবজির আড়ৎ কারওরান বাজার থেকে কয়েক কিলোমিটার দূরের খুচরা বাজারে পৌঁছাতেই দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। কারওয়ানবাজার, জিগাতলা ও মোহাম্মদপুর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কারওয়ানবাজারে প্রতি কেজি ঢেঁড়স ৭০ টাকায় বিক্রি হলেও জিগাতলায় তা ৯০ থেকে ১০০ টাকায় উঠেছে। করলা ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা, ৭০ টাকার পটোল হয়েছে ৯০ টাকা। কাঁকরোল ও গোল বেগুন কারওয়ানবাজারে ১২০ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর বেশির ভাগ খুচরা বাজারে কারওয়ানবাজার থেকেই সবজি সরবরাহ করা হয়। পরিবহন ব্যয় ও সামান্য লাভ যোগ করেই তারা পণ্য বিক্রি করেন। তবে এই হিসাবের বাইরেও প্রতি কেজিতে অন্তত ১০ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে।
রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম এখন ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। শুক্রবার (৮ মে) কারওয়ানবাজারে দেশি শসা ১২০ টাকা, হাইব্রিড শসা ১০০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মিষ্টিকুমড়া ৫০ টাকা ও পেঁপে ৭০ টাকায় পাওয়া গেলেও প্রায় সব সবজির দামই ৮০ টাকার ওপরে। শাকের বাজারেও ঊর্ধ্বগতি। লাউশাক ও পুঁইশাক প্রতি আঁটি ৩০ টাকা, পালংশাক দুই আঁটি ৩০ টাকায় বিক্রি হয়েছে।

পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের দাম