শিরোনাম

নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন স্টোকস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন স্টোকস
ঘরোয়া ক্রিকেট খেলছেন বেন স্টোকস

একটা সময় ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন বেন স্টোকস। তবে গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই ক্রিকেটার এবার দলের নেপথ্যের নায়ক হতে চান। এক পডকাস্টে ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছে পোষণ করেছেন সাবেক এই অধিনায়ক।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেন স্টোকস। তিনি বলেন, ‘খেলোয়াড় থাকা অবস্থায় কোচদের লেভেল-৩ কোর্স সম্পন্ন করছি। আমি চাই, ক্যারিয়ার শেষ হওয়ার আগেই কোচিংয়ের সব কাজ ও আনুষ্ঠানিকতা শেষ করতে।’

ইংল্যান্ডের কোচ হতে চান কি না এমন প্রশ্নে স্টোকস বলেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে কী করতে চাই, সে বিষয়ে সচেতনভাবেই আমি অবগত। আমি কোচ হতে চাই। কোনো একদিন ইংল্যান্ডের কোচ হতে চাই কি না? অবশ্যই।’

কেন কোচিং পেশায় যুক্ত হতে চান তার ব্যাখ্যাও দিয়েছেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘খেলোয়াড়ি ক্যারিয়ারের বাইরে অন্য কোনো ভূমিকায় আবার নেতৃত্বের জায়গায় থাকার ভাবনাটা আমার বেশ পছন্দের।’

ঘরোয়া ক্রিকেট খেলছেন ৩৫ বছর বয়সী স্টোকস আর ভবিষ্যত পরিকল্পনা তো ঠিক করেই রেখেছেন। কতটুকু সফল হতে পারেন স্পোর্টস সেটি দেখার।

/টিই/