নিজ দেশের বিপক্ষে শূন্য রানে ফিরলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মালেয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানে হারালো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ম্যাচের আগে আলোচনায় ছিলেন মালয়েশিয়ার ব্যাটসম্যান নাজমুস সাকিব। মালয়েশিয়া দলে খেললেও তিনি বাংলাদেশি।
শনিবার (৮ আগস্ট) এইচপি দলের ১৫৮ রানের জবাবে মালেয়েশিয়া অলআউট হয় ৮৯ রানে। নিজ দেশের বিপক্ষে খেলতে নেমে অবশ্য কিছু করতে পারেননি নাজমুস সাকিব। শূন্য রানে ফেরেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় জিসান আলমকে। ৭ বল খেলে রান করতে পারেননি তিনি। এক পর্যায়ে দলের রান হয় ৫ উইকেটে ৭৩। নড়বড়ে সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করে মেহরব ও আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন দুজন।
তিন ছক্কায় ২৬ বলে ৪২ রানে ফেরেন সাকলাইন। দলকে আরও টেনে নিয়ে মেহরব আউট হন শেষের আগের ওভারে। শেষ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরির ছক্কায় ১৫৮ রানের পুঁজি পায় এইচপি দল।
রান তাড়ায় মালেয়েশিয়া ধুঁকতে থাকে শুরু থেকেই। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন নাজমুস সাকিব। বাংলাদেশ থেকে জীবিকার সন্ধানে ৮ বছর আগে মালেয়েশিয়ায় গিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া ব্যাটসম্যান বোল্ড হন আবু হায়দারকে স্লগ করার চেষ্টায়।
তিনে নামা আহমেদ আকিল ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর কোনো ব্যাটসম্যান ১৫ ছাড়াতে পারেননি।
সিরিজের পরের ম্যাচ এই মাঠেই সোমবার।

লিওনেল মেসির বাবার মৃত্যুর খবর
৫৪ রানে অলআউট, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের