৫৪ রানে অলআউট, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে সফর করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মূল টেস্ট শুরুর আগে দেশটির তৃতীয় শ্রেণির দলের সঙ্গে লজ্জাজনক রেকর্ড গেড়েছেন টাইগাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। টেস্টের তৃতীয় দিনে ৫৪ রানে অলআউট হয়ে ৩৮ রানে হেরেছে তারা।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তোলে। ফলে প্রথম ইনিংসেই ৯২ রানের লিড পায় স্বাগতিকরা। যার বিপরীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। শনিবার (৮ আগস্ট) শেষ ইনিংসে ব্যাটিং ধস সামলাতে পারেনি মুশফিক-শান্তরা। ৯২ রানের লিড শোধ করে জয়ের লক্ষ্য স্থির করার চেষ্টায় শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। একপর্যায়ে মাত্র ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয় জাতীয় দলের ক্রিকেটাররা।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেন ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছেন তিনি।
গতকাল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ৬ রানে ক্যাচ বানিয়ে ফেরান থম্পসন। এরপর মুমিনুল হক ৬ রান করে বোল্ড হয়েছেন। আজ খেলতে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হন শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রানে আউট হন। ৩৬ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর তানজিদ হাসান তামিম ২২ রান করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ তুলে দেয়। মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে আসেন। শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিলো না।
তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের শেষ দুটি উইকেটও তুলে নেন থম্পসন। ফলে ২১.৬ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের ৮ উইকেট শিকার করেন থম্পসন। বাকি দুই উইকেট নেন রকিচোলি।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড