র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক
রহমত শাহ

আইসিসির টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ। টেস্টে এর আগে কোনো বিভাগেই আফগানিস্তানের কোনো ক্রিকেটার সেরা দশে জায়গা করে নিতে পারেননি। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন রহমত।

আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন রহমত শাহ।

শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭৩ রানের ইনিংস খেলেন রহমত। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।

একই সঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও অর্জন করেছেন আফগান এই ব্যাটার। তিনটি ৫০০ রানের বেশি ইনিংসের দেখা পাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সেঞ্চুরি ছিল রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম এবং চলতি বছরে দ্বিতীয়।

ওয়ানডেতে প্রথমবারের মতো দলীয় র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠেছে আফগানিস্তান।

/টিই/