লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, আমিনুল ইসলাম মূলত হাই পারফরম্যান্স সেন্টারের কার্যক্রম আরও গতিশীল ও উন্নত করতে কাজ করবেন। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের পেশাদার ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়াই হবে তার প্রধান কাজ।
এদিকে, বাংলাদেশে নিজেদের কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনাতেও আমিনুলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স। এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের বিকাশ ও প্রসারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ক্রিকেট প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমিনুল ইসলাম বুলবুলের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এশিয়া অঞ্চলে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন আমিনুল ইসলাম। এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও সামলেছেন সাবেক এই ক্রিকেটার।
ক্রিকেটার হিসেবে ১৯৮৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেন আমিনুল ইসলাম। ২০০২ সাল পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করা এই সাবেক তারকা ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বও দিয়েছিলেন।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বিসিবির আগের কমিটি