আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ৪ দেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

তালেবান সরকারের অধীনে নারী অধিকার এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলতে চায় না অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। তবে আইসিসি টুর্নামেন্টে আফগানদের বিপক্ষে খেলতে আপত্তি নেই তাদের।
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অবস্থান যত শক্তিশালী হচ্ছে, মাঠের বাইরের বাস্তবতা ততই চ্যালেঞ্জের মুখে ফেলছে। তালেবান সরকারের অধীনে মেয়েদের খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার পথে হেঁটেছে তিন দেশ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর এবার সেই তালিকায় যোগ হয়েছে স্কটল্যান্ড।
পাকিস্তানের অবস্থান: আফগানিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তানের নামও আলোচনায় এসেছে। তবে পাকিস্তানের অবস্থান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সিদ্ধান্তের মতো নয়। দুই সম্পর্কের অবনতির পেছনে রয়েছে সীমান্ত সংঘাত, নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের রাজনৈতিক উত্তেজনা।
২০২৫ সালের অক্টোবরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে আফগানিস্তান নিজেদের প্রত্যাহার করে নেয়। এর কারণ হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তানের সামরিক হামলায় তাদের তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।
২০১৭ সালে কাবুলে ভয়াবহ বোমা হামলার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত ক্রিকেট ম্যাচ ও সমঝোতা বাতিল করে। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডও প্রস্তাবিত সিরিজ বাতিলের ঘোষণা দেয়।

মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা ভারত