বাংলাদেশের মেয়েদের টানা ৪ জয়ে প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে

নিজস্ব প্রতিবেদক

আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এই সফলতার প্রভাব ইতোমধ্যে আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে পড়েছে।
ব্যাট হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার শারমিন আক্তার। চারটি ইনিংসে ১৫৬ রান সংগ্রহ করে তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। এর ফলে আইসিসি টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ ধাপ উর্ধ্বমুখী হয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠে এসেছেন শারমিন।
দলের আরেক ব্যাটার সোবহানা মোস্তারিও ব্যাটারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে অবস্থান করছেন। বাছাইপর্বে তিনি চারটি ধারাবাহিক ভালো ইনিংস খেলেছেন। যদিও কোনো ইনিংসে ফিফটি নেই, তবু তার সর্বনিম্ন রানের ইনিংস ২৭ রান।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের জন্যও রয়েছে সুখবর। স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন। বাছাইপর্বের প্রথম চার ম্যাচে তিনি ৭ উইকেট নিয়েছেন। এছাড়া ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন।