সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই মাঠে নেমেছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
ব্যাটিংয়ের শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণি ও নাহিদ রানার গতির মুখে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই জশ ইংলিশকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান নাসুম। এরপর আগের ম্যাচের ইনফর্ম ব্যাটার কুপার কনোলিও মাত্র ১ রান করে নাহিদ রানার বলে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন। দলীয় ৪৪ রানে অধিনায়ক মিচেল মার্শকে প্যাভিলিয়নের পথ দেখান মোস্তাফিজুর রহমান। ফলে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা।
তবে চতুর্থ উইকেটে ম্যাচ ঘুরিয়ে দেন টিম ডেভিড ও ম্যাট রেনশ। রেনশ মাত্র ৩০ বলে আক্রমণাত্মক হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, আর ডেভিড খেলেন কিছুটা রয়েসয়ে। দুজনে মিলে ৫০ বলে ৯৭ রানের এক ঝোড়ো জুটি গড়েন। ২৬ বলে ৪৫ রান করা ডেভিডকে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর নাসুমের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ৮ রানে ফেরেন নিখিল চৌধুরী। তবে শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন রেনশ, আর জোয়েল ডেভিস করেন ১৩ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন স্পিনার নাসুম আহমেদ।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ