কলেজ নয়, মধ্যবয়সের গল্প নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

বিনোদন ডেস্ক

বলিউড ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল আলোচিত এ সিনেমার দ্বিতীয় কিস্তি নিয়ে এবার নতুন এক তথ্য শেয়ার করেছেন এর নির্মাতা রাজকুমার হিরানি। তবে এবারের গল্পে থাকছে বড় চমক। চেনা ক্যাম্পাস জীবন ছেড়ে র্যাঞ্চো, ফারহান ও রাজুরা এবার হাজির হবেন তাদের মধ্যবয়সের গল্প নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক হিরানি নিশ্চিত করেছেন, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে পুরোদমে চলছে। তিনি জানান, আগের সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় ১৫ থেকে ২০ বছর পরের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবারের মূল কাহিনী। ফলে স্বাভাবিকভাবেই ২০০৯ সালের ব্লকবাস্টার ছবিটির সেই পরিচিত কলেজ ক্যাম্পাস থেকে এবারের প্রেক্ষাপট অনেকটাই দূরে সরে যাবে। এবার মূলত ফোকাস করা হবে প্রাপ্তবয়স্ক জীবনে এ তিন বন্ধুর পারস্পরিক সম্পর্ক, পারিবারিক দায়িত্ব এবং ‘মিড-লাইফ ক্রাইসিস’ বা মধ্যবয়সের নানা সংকট কীভাবে তারা সামলাচ্ছেন, তার ওপর। গল্পে চরিত্রগুলো এখন বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তবে আগের কিস্তির মতোই এ সিক্যুয়েলেও একটি অত্যন্ত শক্তিশালী সামাজিক বার্তা থাকবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।
চলতি বছরের শুরুর দিকে অভিনেতা আমির খানও এ সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সিনেমার মূল ভাবনা বা কনসেপ্টটি তিনি দেখেছেন এবং এটি বড় পর্দায় দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। আমির খানের মতে, গল্পটি মূল তিন বন্ধুকে প্রায় এক দশক পর পর্দায় ফিরিয়ে আনবে। কলেজ জীবনের গণ্ডি পেরিয়ে চরিত্রগুলোর ভেতরের বিবর্তন ও গভীর আবেগ কমেডির ছলে ফুটিয়ে তোলা হবে। তবে হিরানি ও আমির খান উভয়ই বলেছেন, প্রকল্পটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শুটিং শুরুর আগে এখনো অনেক প্রস্তুতি বাকি। তাই সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ শিক্ষাব্যবস্থার তীব্র প্রতিযোগিতা ও নিখাদ বন্ধুত্বের মিশেলে ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক হয়ে আছে। তাই এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের কৌতূহল এখন আকাশচুম্বী।

অভিনেত্রীদের নিয়ে খারাপ ধারণার পেছনে আমাদেরও ভূমিকা আছে: ফারিয়া