শিরোনাম

পাকিস্তানের নেতৃত্বে ফিরলেন বাবর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের নেতৃত্বে ফিরলেন বাবর
৩ বছর পর টেস্টের নেতৃত্ব ফিরে পেলেন বাবর আজম

গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্বে ফিরলেন তারকা ব্যাটার বাবর আজম। টানা ব্যর্থতার দায়ে শান মাসুদকে সরিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য বাবরকে পুনরায় নেতৃত্বের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল।

প্রায় ৩ বছর আগে বাবরের স্থলাভিষিক্ত হওয়া শান মাসুদ অধিনায়ক হিসেবে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। তার অধীনে খেলা ১৬টি টেস্টের ১২টিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে পাকিস্তান। দেশটির টেস্ট ইতিহাসের আর কোনো অধিনায়কের ক্ষেত্রে এমনটা ঘটেনি। সবশেষ গত মে মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর মাসুদকে নেতৃত্ব থেকে বাদ দেওয়া সময়ের ব্যাপার ছিল। বাবরকে নেতৃত্বে ফেরানো প্রসঙ্গে নির্বাচক আকিব জাভেদ জানান, মাসুদ প্রত্যাশা অনুযায়ী নেতৃত্ব দিতে না পারায় নির্বাচক কমিটি দীর্ঘ আলোচনার পর বাবর আজমকেই সবচেয়ে ভালো বিকল্প হিসেবে বেছে নিয়েছে।

২৫ জুলাই ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে বাবরের এ নতুন অধ্যায় শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২ আগস্ট পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। ক্যারিবিয়ান সফর শেষ করে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল ইংল্যান্ড সফরে যাবে।

আসন্ন এই দুই সফরের জন্য ঘোষিত পাকিস্তান টেস্ট দলে অধিনায়ক বাবর আজমের সঙ্গে রয়েছেন আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান, আওয়াইস জাফর, গাজী ঘোরি, সাজিদ খান, সালমান আগা, শান মাসুদ ও উবায়েদ শাহ। এছাড়া ফিটনেস সাপেক্ষে ইংল্যান্ড সিরিজের জন্য দলে রাখা হয়েছে সৌদ শাকিলকে।

/এমএকে/