গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুর রহিম ওই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন ও আছমত আলী। তাদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া এলাকায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া এলাকায় ২০২৫ সালে ২৫ মে দণ্ডিত আসামিরা এক গৃহবধূকে অপহরণের পর একটি পরিত্যক্ত ভবনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার নয় সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেয় সাতজন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের মধ্যে সাতজনকে প্রমাণ অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ডাদেশ
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বলেন, আদালতের কাছে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। রায় বাস্তবায়ন হলে মামলার বাদীর ন্যায় বিচার বাস্তবায়ন হবে।

জামালপুরে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড