জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধান ও তাদের পরিবারের সদস্যসের নাম ব্যবহারের রীতি প্রচলিত হয়ে আসছে। সেই রীতি নিয়ন্ত্রণে এবার পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।

ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারে নিতে হবে সরকারের অনুমোদন। এমন নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এই নির্দেশনায় সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা বা তাদের অধিভুক্ত ক্লাব কোনও প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে।

একই নিয়ম সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য।

সূত্র: বাসস

/টিই/