নেপালকে ২৬ রানে অলআউট করলো ভারতের ‘এ’ দল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নেপালকে ২৬ রানে অলআউট করলো ভারতের ‘এ’ দল
নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত

সেঞ্চুরি উপহার দিলেন তিলক ভার্মা ও কুমার কুশগ্রা। তাতে নেপালের বিপক্ষে ভারত ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে করলো উইকেটে ৩৩২ রান। রান তাড়ায় মাত্র ২৬ রানে অলআউট হলো নেপাল। দোহায় শুক্রবার (২০ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে নেপালের বিপক্ষে ৩০৬ রানের জয় তুলে নিয়েছে ভারত ‘এ’ দল।

নেপালের কোনো দলের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই সর্বনিম্ন সংগ্রহ।

নেপালের ২৬ রান সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সর্বনিম্ন। এই সংস্করণে ২০ রানের কমে অলআউট হওয়ার নজিরও আছে দুই দলের। ২০০৭ সালে বারবাডোজের বিপক্ষে ১৮ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কার ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় কোল্টস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৯ রানে অলআউট হয়েছিল সারাসেন্স স্পোর্টস ক্লাব।

ওয়ানডেতে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ডটি যৌথভাবে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে এবং ২০২০ সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র ৩৫ রানে অলআউট হয়।

সপ্তম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে চারটি ছক্কা ও ছয়টি চারে ১১৩ বলে ১০৭ রান করেন অধিনায়ক তিলাক। ১০২ বলে ১১৭ রান করতে পাঁচটি ছক্কা ও ১০টি চার মারেন কুশগ্রা। এই সংস্করণে এটি তার তৃতীয় শতক। এই দুইজন ছাড়া আর কেউ চল্লিশ রানও করতে পারেননি।

অসাধারণ বোলিংয়ে ৫ ওভার করে স্রেফ ৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন প্রিন্স। যেখানে দুটি ওভার আবার মেডেন। ছয় ওভারে কে মেডেনে ১৬ রান খরচ করে ৪ উইকেট নেন আরেক পেসার হার্শিত।

/টিই/