টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশী

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বয়স মাত্র ১৫। এরই মধ্যে ভারতের ভবিষ্যৎ গড়ায় সম্ভাবনাময় ১০০ জনের তালিকায় তার নাম রেখেছে বিখ্যাত সাময়িকী টাইম। বলা হচ্ছে ক্রিকেটার বৈভব সূর্যবংশীর কথা। ভারতের এই তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
বিনোদন, খেলাধুলা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসা ভারতের ১০০ সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।
তালিকায় বৈভবের নাম রয়েছে ‘ইনোভেটরস’ বিভাগে। এই বিভাগে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। অভিনেত্রী আলিয়া ভাট জায়গা পেয়েছেন ‘আর্টিস্টস’ বিভাগে। সাময়িকীটির প্রচ্ছদেও রয়েছে আলিয়ার ছবি।
বৈভবকে নিয়ে টাইমে লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাবের প্রশংসা করার পাশাপাশি বৈভবকে নতুন ভারতের প্রতীক হিসেবে তুলে ধরেছেন আয়ুষ্মান।
১০০ জনের এই তালিকায় ক্রিকেটার আছেন দুজন। বৈভবের সঙ্গে জায়গা পেয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর।
ক্রীড়াঙ্গনের অন্য পরিচিত মুখদের মধ্যে আছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া ও অ্যাথলেট ভিথিয়া রামরাজ।
অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন ভারতের চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। আরিয়ান খানের পরিচিতি লিখেছেন ভারতের আরেক নির্মাতা বিশাল ভরদ্বাজ।
টাইম১০০ নেক্সট ইন্ডিয়া হলো টাইমের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের প্রথম ভারতকেন্দ্রিক সংস্করণ। এটি কোনো ক্রমতালিকা নয়।

আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন হৃদয়