শিরোনাম

ক্যাচ শেখালেন লিটন, ভাঙলো জুটি

নিজস্ব প্রতিবেদক
ক্যাচ শেখালেন লিটন, ভাঙলো জুটি
লিটন আউট হন ব্যক্তিগত ৩৩ রানে। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একবার বেঁচে যান লিটন। তবু বেশিক্ষণ টিকলেন না তিনি। ইনিংসের ৯৭তম ওভারের চতুর্থ বলে ক্যাচ আউট হলেন তিনি। ৩৩ রান করা লিটনকে ফিরিয়ে পঞ্চম উইকেটে জুটি ভাঙলেন মোহাম্মদ আব্বাস।

আব্বাস বাউন্সার মেরেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। লিটন সেটা মিড অনের ওপর দিয়ে মারলেন। ব্যাটে–বলে ঠিকমতো করতে না পারায় মিড অনে বদলি ফিল্ডার আমাদ বাটকে ক্যাচ শিখিয়ে ফিরতে হলো ড্রেসিংরুমে।

লিটনের ৬৭ বলের ইনিংসে ছিল ৫ চার। লিটন ফেরাতে পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি ভাঙলো।

তার আগে ৯৫তম ওভারে আব্বাসের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন লিটন। বলটি অফ স্টাম্পের বেশ বাইরে থাকায় জোরে স্কয়ার কাট খেলতে গিয়ে সেভাবে ব্যাটে পাননি। স্লিপে দাঁড়ানো ফিল্ডার আজান আওয়াইস এক হাতে ক্যাচটি দারুণভাবে নিলেও টিভি আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেছেন, ক্যাচটি বৈধ ছিল না। অর্থাৎ বল মাটিতে লেগেছিল।

৯৭ ওভার শেষে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৩৮ রান।

/টিই/