আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কী ঘটবে, জানালেন জ্যোতিষী

সিজেডএন ডেস্ক

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াইকে কেন্দ্র করে উত্তেজনার শেষ নেই। এরই মধ্যে সেমিফাইনাল ম্যাচটির ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।
তার দাবি, নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও ম্যাচের নিষ্পত্তি হবে না। ফাইনালের টিকিট নির্ধারণ হবে পেনাল্টি শ্যুটআউটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে এ ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
জর্জিও আরমাস বলেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালের লড়াই নির্ধারিত সময়ে বা অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকবে এবং শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমেই নির্ধারিত হবে ফাইনালিস্ট।
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দিবু’ যেন এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করেন। তবে ম্যাচের চূড়ান্ত ফলাফল কী হবে, তা নিয়ে সরাসরি কিছু না বললেও উভয় দলের শক্তিমত্তা যে প্রায় সমান, সে বিষয়টিই বারবার সামনে আনছেন এই জ্যোতিষী।
আরমাস বলেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা দলের অধিনায়ক ও চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স প্রদর্শন করবেন।
জ্যোতিষীর এই মন্তব্যের পর ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে অনেকেই তার আগের ভবিষ্যদ্বাণীগুলো মনে করিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন। আবার অনেকে সম্ভাব্য রোমাঞ্চকর পেনাল্টি শ্যুটআউটের কথা ভেবে চরম উৎকণ্ঠায় রয়েছেন।

পাসে স্পেন শটে এগিয়ে ফ্রান্স