শিরোনাম

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হচ্ছে প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। এতে রয়েছেন রিপন মণ্ডল, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এছাড়া স্পিনার শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন রয়েছেন বাংলাদেশের একাদশে। 

এদিকে, নিউজিল্যান্ডের একাদশের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন নিক কেলি।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার, ম্যাট ফিশার।