শিরোনাম

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশের ৪ জেলায় বজ্রপাতে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত নেত্রকোণায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন, নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন।

নেত্রকোণা

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক ঘটনায় বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ধনু নদে মাছ ধরতে গিয়ে আব্দুল মোতালিব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। পরে দুপুরে সাতগাঁও গ্রামে ধান শুকাতে গিয়ে মোনায়েম খাঁ পালান এবং বিকালে কৃষ্ণপুর এলাকায় ধান কাটার সময় মো. শুভ মন্ডল নামে আরেক কৃষকের মৃত্যু হয়।

সুনামগঞ্জ

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জমির হোসেন (৪২), জমির উদ্দিন (৪৬) ও আবু সালেহ (২২)। একই ঘটনায় আরও তিনজন আহত হন।

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচংয়ে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মকছুদ আলী (৪০) ও আব্দুস সালাম (৩৫)।

নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় বাদাম শুকাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসএ/