ভোট গণনার ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ড. ইউনুসের সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণ সুষ্ঠু করতে পারলেও, ভোট গণনার ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় এনসিপির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এই নির্বাচনে বিএনপিকে টু থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাস প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। অনেকগুলো আসলে ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে।’
গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরাসহ আরো অনেকে গণভোটের ক্যাম্পেইন করেছে। বিএনপি মুখোমুখি গণভোটের কথা বললেও নির্বাচনের দিন আমরা দেখেছি, ভোটের দিন তাদের এজেন্টরা না ভোট দেওয়ার জন্য প্রচারণা করেছে। গণভোটে 'হ্যাঁ' দেওয়ার জন্য তাদের উচ্চপর্যায় থেকে যেটা বলা হয়েছে, সেটা মূলত আইওয়াশ ছিল। মাঠ পর্যায়ে তারা 'না' ভোটের ক্যাম্পেইন করেছে। এত ষড়যন্ত্র করেও তারা 'না' ভোটকে বিজয়ী করতে সক্ষম হয়নি। তবে নির্বাচনে 'হ্যাঁ' ভোট জয়ী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ গণভোটের লেজিটিমেসিকে আমরা জাতীয় নির্বাচনের লেজিটিমেসির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সংসদ সদস্যদের সংসদে পা রাখতে হবে- এই অঙ্গীকার করে যে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সে রায়কে সম্মান দেখাবে।’
আসিফ মাহমুদ বলেন, ‘ আমরা দেখেছি— নির্বাচনে জেতার সাথে সাথে বিএনপির বিভিন্ন প্রার্থী ও নেতাকর্মীরা, আওয়ামী লীগের বন্ধ থাকা পার্টি অফিস উদ্বোধন করছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে, আওয়ামী লীগের সাথে গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আঁতাতের মধ্য দিয়ে বিএনপি জয়লাভ করতে পেরেছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা বিভিন্ন জায়গায় জয়লাভ করার চেষ্টা করেছে।’