শিরোনাম

নির্বাচন ঘিরে কিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে: আসিফ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন ঘিরে কিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে: আসিফ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুদ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে। নির্বাচন কমিশনের উচিৎ এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থীরা উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

গণভোটে ‘হ্যাঁ’ এর জয় হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।

বিএনপি ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র।

/টিই/