শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আগামীকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) যাবেন ।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় প্রথমে তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর রাত ৮টায় তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায় যাবেন।
তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে।
শনিবার দুপুরে তারেক রহমান রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার কথাও বলেন তিনি।