শিরোনাম

হজে যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
হজে যাচ্ছেন জামায়াত আমির

পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান । হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন তিনি।

/এসবি/