প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি-জামায়াতের ‘অসভ্য স্লোগান’ মেনে নেওয়া যায় না: হাবীব

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-জামায়াতের অসভ্য স্লোগান মেনে নেওয়া যায় না মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব। রবিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবীব বলেন, আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি-জামায়াত অনেক অসভ্য কথাবার্তা বলছে। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে কোনো কিছুই হলেই তারেক রহমানের নামে স্লোগান দেয়। কিছু হলেই তারা ‘লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেয়।
তিনি আরও বলেন, তারেক রহমানকে লন্ডন কেন থাকতে হয়েছে, সেটা কি আপনারা জানেন না? তারেক রহমান এমন কী কাজ করেছে যে, আপনাকে লন্ডনের স্লোগান দিতে হবে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বৈশ্বিক কারণে দেশে তেলের ক্রাইসিস হয়েছে। এখানে তো প্রধানমন্ত্রীর কোনো দোষ নেই। গ্যাসের যে সংকট চলছে, এটা কি বিএনপির কারণে শুরু হয়েছে? দীর্ঘ সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকার গ্যাস উত্তোলন না করার কারণে সংকটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে তারা (এনসিপি-জামায়াত) স্লোগান দেওয়া শুরু করেছে ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’। আপনারা ক্ষমতায় থাকলে কী করতেন? আপনারা ক্ষমতায় থাকলে কি বঙ্গোপসাগরে পাইপ লাগিয়ে দিলে, সেখান থেকে ডিজেল-গ্যাস চলে আসতো?
প্রধানমন্ত্রী তারেক রহমানকে এদেশের প্রদীপ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের একমাত্র প্রদীপ হচ্ছে তারেক রহমান। এই প্রদীপ কোনো কারণে যদি নিভে যায়, তাহলে বাংলাদেশ দীর্ঘদিনের জন্য অন্ধকারে নিমজ্জিত হবে। তারেক রহমানকে যাতে কোনো ষড়যন্ত্র স্পর্শ করতে না পারে, এমনটাই আমরা চাই।
আলোচনা সভায় মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মো. শীপন বকাউলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুর