ইরানি হ্যাকারদের হামলায় বন্ধ ছিলো যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে

সিজেডএন ডেস্ক

যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ কেন্দ্রে সাইবার হামলার পর কেন্দ্রটি চার দিন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সংঘটিত এ সাইবার হামলায় ইরানি শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হ্যাকাররা জড়িত ছিল। তবে এই ঘটনায় দেশের মূল বিদ্যুৎ সরবরাহে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র বা সরকার আক্রান্ত স্থানটির পরিচয় প্রকাশ করেনি। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এটি দেশের মূল বা অত্যাবশ্যকীয় কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল না। যুক্তরাজ্যে জাতীয় গ্রিডের পাশাপাশি বেশ কিছু ছোট গ্যাস জেনারেটর রয়েছে, যেগুলো জরুরি প্রয়োজনে অল্প সময়ের জন্য অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে। মূলত এধরনের একটি ছোট জেনারেটর এ হামলার শিকার হয়েছিল।
ঘটনার পরপরই দেশের অন্যান্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগ (ডিইএসএনজেড)। সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পরামর্শও দিয়েছে সংস্থাটি। ডিইএসএনজেড জানিয়েছে, এটি খুবই সীমিত পরিসরের হামলা ছিল এবং দেশের সার্বিক জ্বালানি ব্যবস্থা কোনো অবস্থাতেই ঝুঁকির মুখে পড়েনি।
জাতীয় বিদ্যুৎ সরবরাহ নিরাপদ রাখা বর্তমানে যুক্তরাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত বিধিমালা দ্রুত হালনাগাদ করার উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি জ্বালানি খাতের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করতে চলতি বছরের শেষের দিকে একটি নতুন ‘জ্বালানি স্থিতিস্থাপকতা কৌশল’ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
সূত্র: বিবিসি

যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত