শিরোনাম

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
সংসদ ভবন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি শনিবার (২২ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

এতে বলা হয়, সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সেদিন থেকে আসনটি শূন্য হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেবো। ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেবো না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’

/এসআর/