শিরোনাম

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যরা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে উঠেছেন।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। দলটি রাষ্ট্রপ্রধানের গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

/জেএইচ/