শিরোনাম

নাটকীয়ভাবে দলে ঢোকা লিটনের ‘হ্যাটট্রিক শূন্য’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নাটকীয়ভাবে দলে ঢোকা লিটনের ‘হ্যাটট্রিক শূন্য’
অস্ট্রেলিয়ায় টানা তিন ইনিংসে মিচেল স্টার্কের বলে আউট হন লিটন দাস

কাফ মাসলের চোটে পড়ে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না লিটন দাস। তবে পুনর্বাসনে নাটকীয় অগ্রগতিতে শেষ পর্যন্ত দলে ফেরেন তিনি। খেলেছেন দুই টেস্টই। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারলে না।

দলের বিপদে বহুবার লোয়ার-মিডল অর্ডারে ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন লিটন। সেই লিটন এবার অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ইনিংসে করলেন ০, ০ এবং ০! তিনবারই তাকে আউট করছেন অজি পেসার মিচেল স্টার্ক।

বাংলাদেশের ব্যাটারের মধ্যে টানা শূন্যতে লিটনই সবার উপরে। লিটনের চেয়ে বেশি টানা শূন্য আছে শুধু রুবেল হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের, চারটি করে। তারা দুজনই বোলার।

টেস্টে দ্বিপাক্ষিক সিরিজে এক থেকে ছয় নম্বরের পজিশনে খেলা ব্যাটারদের মধ্যে টানা তিন ইনিংস খেলেও রানের খাতা খুলতে না পারা ষষ্ঠ ব্যাটার লিটন। আগের পাঁচ জন হলেন- ওয়েস্ট ইন্ডিজের জন গোডার্ড ও অগাস্টিন লোগি, ভারতের মহিন্দর অমরনাথ, শ্রীলঙ্কার অর্জুন রানাতুঙ্গা ও জিম্বাবুয়ের ওয়েসলি মাধভেরে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন নিজের খেলা ১২তম বলে। বাংলাদেশ ম্যাচটি ৯ উইকেটে জেতায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন পড়েনি লিটনের।

ম্যাকাই টেস্টে প্রথম ইনিংসে স্টার্কের বলে এলবিডব্লিউর শিকার হন লিটন। টেকেন ৫ বল। দ্বিতীয় ইনিংসে ১০ বল খেলে স্টার্কের বলে ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন তিনি।

তাই প্রশ্ন উঠতেই পারে লিটনকে হুট করে দলে ঢোকানোই কি কাল হলো!

/টিই/