শিরোনাম

রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ।’

তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় কারো কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।’

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

/এসআর/