শিরোনাম

‘আগামী জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে এনসিপি’

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
‘আগামী জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে এনসিপি’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে এনসিপি বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পলিসিতে অংশগ্রহণ থাকে না। তারা মতামত দিতে চান। ইতোমধ্যে এনসিপি জেলা ভিত্তিক পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে। যার মাধ্যমে সাংগঠনিক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে।

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ ও জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলার বিভিন্ন ইউনিটের নেতারা।

/এসবি/