জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে, বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামের এক নেতা নিহত হয়েছেন। উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বিতর্কের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
নিহত রেজাউল করিম (৪২) শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ছিলেন। তিনি স্থানীয় ফতেহপুর ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বিএনপি নেতাকর্মীদের কোপে আহত হওয়ার পর রাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।