শিরোনাম

ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে প্রতিহত করা হবে: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‌‌আমরা আর ভয়ের সংস্কৃতি চাই না। তবে ভয়ের সংস্কৃতি কেউ ফিরিয়ে আনতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করব।‘

শনিবার (২১ মার্চ) বিকেলে রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।

জামায়াত আমির বলেন, আমরা এমন পৃথিবী চাই, যেখানে যুদ্ধবিগ্রহ ও মানুষের জীবন নিয়ে কেউ খেলায় মেতে উঠবে না ।

এর আগে সকালে ঈদ জামায়াত শেষে লে ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

জামায়াত আমির বলেন, ভোট আর গণভোটের একটি হালাল হলে আরেকটি হারাম কেন হবে। সংসদে এর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করে নেওয়া হবে।

এবার ঈদযাত্রায় জনভোগান্তির বিষয়ে সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে ঘরে ফিরতে মানুষ ভোগান্তিতে পড়েছে। নগরবাসীকে স্বস্তিতে বাড়িতে ফিরতে সরকারের সহায়তা করা উচিত ছিল; তবে সরকার ব্যর্থ হয়েছে।’

/বিবি/