অস্ট্রেলিয়াকে হারিয়ে এশিয়ান কাপ জয় জাপানের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

রেকর্ড ৭৪ হাজারের বেশি দর্শক ছিলো গ্যালারিতে। স্টেডিয়াম দেখে মনে হয়েছিল যেনো হলুদ সমুদ্র। তাদের অধিকাংশের চাওয়া ছিল স্বাগতিক অস্ট্রেলিয়ার শিরোপা জয়। কিন্তু স্বাগতিকদের হৃদয় ভেঙে নারী এশিয়ান কাপের ট্রফি জিতলো জাপান।
সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে শনিবার (২১ মার্চ) ফাইনালে ১-০ গোলে জিতে শিরোপা উল্লাসে মাতে জাপানের মেয়েরা। ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন মাইকা হামানো। ৫২ শতাংশ বল দখলে রেখে জাপানের পোস্টে ১৬টি শট নেয় অস্ট্রেলিয়া, লক্ষ্যে ছিল ছয়টি । আর১২ শটের মধ্যে চারটা লক্ষ্যে রাখতে পারে জাপান।
এ নিয়ে তৃতীয়বার শিরোপা জিতলো জাপান। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল জাপান।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জয়ের পর, কোয়ার্টার-ফাইনালে ফিলিপাইনকে ৭-০ ও সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জাপান। অস্ট্রেলিয়াও অপরাজিত থেকে ফাইনালে ওঠে। দ্বিতীয় ট্রফি জয়ের আশায় ছিল তাদের।