এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন: অর্থমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দেশে পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয়, এবারের আনন্দটা একটু ভিন্ন।
শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে তার বাড়ির কাছে দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে ঈদ মোবারক। আমি মনে করি, আমাদের সকলের জন্য আজকে ঈদের আনন্দ তো আছেই। একটি দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের আনন্দটা একটু ভিন্ন। আমাদের সবার যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।
তিনি বলেন, এই ঈদে একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যেন এভাবেই থাকতে পারি। দেশটা যেন এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। সবাই যেন সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। ঈদের সঙ্গে এরও একটা সম্পর্ক আছে। আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন।
আমির খসরু বলেন, দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভালোবাসা ও ভ্রাতৃত্ব আমাদের মধ্যে যেন অবিরতভাবে চলতে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যেন এই ধারা অবিরত চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।
এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং পরিবারের সদস্যরা।