শিরোনাম

রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী
নামাজের পর কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষে দেশে আজ শনিবার (২১ মার্চ) পালিত হচ্ছে ঈদুল ফিতর। সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।’

বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক যে চাপই আসুক, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেনো দ্রব্যমূল্য থাকে, জীবনযাপন যেন সহনীয় থাকে, এটি হবে প্রধানতম লক্ষ্য।’

একই ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই-বোনরা নানা সমস্যায় রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কেউ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি।’

/টিই/